Sunday, 7 February 2016

অবসরে যাওয়া বিচারপতি শামসুদ্দিন চৌধুরী

অবসরে যাওয়া বিচারপতি শামসুদ্দিন চৌধুরী আজ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, অবসরে যাওয়ার পর হাতে লেখা রায় ও আদেশগুলো গ্রহণের জন্য প্রধান বিচারপতির কাছে তিনি চিঠি দিয়েছেন। তিনি দাবি করেন, ন্যায়বিচারের স্বার্থে এগুলো গ্রহণ করা একান্ত আবশ্যক।
তবে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অবসরে যাওয়া বিচারপতি শামসুদ্দিনের বক্তব্য মাননীয় প্রধান বিচারপতির গোচরে এলে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারক বিচারপতি মো. ওয়াহহাব মিঞার দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি মো. ওয়াহহাব মিঞা প্রধান বিচারপতিকে জানিয়েছেন, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী তাঁর কাছে লিখিত রায় কিংবা আদেশ গ্রহণ করার জন্য জমা দেননি।

No comments:

Post a Comment